১০২ এসি ল্যান্ড প্রত্যাহার, জনস্বার্থে নতুন পদায়ন

প্রকাশ :
সংশোধিত :

দেশের বিভিন্ন জেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলামের স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের এসব কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে, যাতে পরবর্তীতে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা যায়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.